সংবাদ প্রতিবেদন : মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে আবারও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি। নড়াইলের নড়াগাতী থানার মাউলী ইউনিয়নের একটি গ্রামে ধর্ষণের শিকার হয়ে ৮ বছরের এক শিশু হাসপাতালে ভর্তি।
(২৫ মার্চ) দুপুরে শিশু ধর্ষণের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,ঘটনার সময় শিশুটির পরিবারের লোকজন মাঠে কাজ করতে গেলে শিশুটি একাই বাড়ীতে অবস্থান করছিল।
এ সময় লম্পট আসাদ মেল্যা (৪৫) শিশুটির ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন এসে ধর্ষক আসাদ মেল্যাকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত করে ফেলে রাখে। পরে পুলিশ ধর্ষক আসাদ মেল্যাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রহিম বলেন,ধর্ষককে পুলিশ হেফাজতে কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং ভিক্টিমকে নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী পক্ষ লিখিত এজাহার দিলেই মামলা নেওয়া হবে।