চান্দিনাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছায় আতিকুল আলম শাওন

আলিফ মাহমুদ কায়সার
কুমিল্লা সংবাদদাতা।।

বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি কুমিল্লা -৭ চান্দিনা নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী আতিকুল আলম শাওন।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি নতুন বছর নয়, বরং নবজাগরণের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ।”

বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন আরো বলেন, “পুরোনো বছরের সব গ্লানি ভুলে গিয়ে আমরা যেন নতুন বছরে আশার আলো নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।”

আতিকুল আলম শাওন তার দীর্ঘদিনের পারিবারিকভাবে রাজনৈতিক জীবনে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।

নববর্ষের এই শুভক্ষণে তিনি চান্দিনাসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে প্রাণের পহেলা বৈশাখের উৎসব প্রাণভরে উপভোগ করার আহ্বান জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ