এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে স্ত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।
সোমবার রাতে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তাতার করা হয় । এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, দিঘীবরাব এলাকার মৃত রাসেল মিয়ার ছেলে আফজাল খান ও একই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে আব্বাস ।
মঙ্গলবার দুপুরে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন এক সংবাদ সম্মেলনে বলেন,উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীবরাব বৌবাজার এলাকায় অভিযুক্তরা ভুক্তভোগী নারীর ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখান। এসময় তার স্বামী এগিয়ে এলে তাকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়।
অভিযুক্তরা হুমকি দেন, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তার স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে আব্বাস ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় যদি আরো কেউ জড়িত থাকে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।##