নড়াইলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত আহত ২৫

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘদিন ধরে কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নোয়াগ্রামে ভাঙ্গাড়ী গ্রুপ এবং আওয়ামী-লীগ নেতা খায়রুল মোল্যা গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

দুই পক্ষই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। এই বিরোধের জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শটগানের গুলিতে অন্তত ৭ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের মোট ২৫ জন আহত হন।

আহতদের নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মাহাবুব মোল্যা,মিন্টু মোল্যা,ঝুনু মোল্যা, বাঁধন মোল্যা,রাজা মোল্যা,সুমন মোল্যা প্রমুখ।

এ বিষয়ে কালিয়া থানার ওসি (তদন্ত) হাসানুল কবির জানান,স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ