রূপসায় ঈদ পুনর্মিলনী,মেলা ও সাংস্কৃতিক আয়োজনে উৎসবের আমেজ

রাসেল আহমেদ,খুলনা

 

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নে ঈদ পুনর্মিলনী, ঈদ মেলা ও সাংস্কৃতিক আয়োজন ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সোমবার (২৩ মার্চ) দুর্জনীমহল সুইচগেট এলাকায় একতা যুব সংঘের উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট শেখ মো. মনজিল আলী এবং সঞ্চালনায় ছিলেন মির্জা তারেক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান রুনু বলেন, স্থানীয় মানুষের সহযোগিতায় কেন্দ্রীয় বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যা এ এলাকার মানুষের জন্য গর্বের। এ সাফল্যের জন্য তিনি এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, “এবার আমাদের দেওয়ার পালা। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।” তিনি আরও জানান, আগামীতে রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা রয়েছে এবং এ জন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। রূপসার উন্নয়নে কাজ করার সুযোগ পেলে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালনের আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান বেলাল, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম, রূপসা উপজেলা বিএনপির নেতা আব্দুর রহমান, মাসুদ হোসেন, তরুণ দলের ডা. খান আলমগীর, রাজু মল্লিক, মোয়াজ, শোহান জাকিরসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঈদ উপলক্ষে আয়োজিত এ পুনর্মিলনী ও মেলায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে, যা উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দের সঞ্চার করে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ