রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
নেত্রকোণার কেন্দুয়া উপজেলাবাসী সহ দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, কেন্দুয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির বর্তমান উপদেষ্টা ও আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল তালুকদার।
সোমবার (২৩ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় সমাজসেবক জামাল তালুকদার বলেন, “পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের উচিত সারা বছর একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই রয়েছে প্রকৃত সুখ। আমরা যদি সবাই মিলে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে কাজ করি, তাহলে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।”
বিএনপি নেতা জামাল তালুকদার উপজেলার উন্নয়ন, শান্তি ও অগ্রগতি কামনা করে সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, ঈদের পরবর্তী সময়েও উপজেলার মানুষ পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকবে।
উল্লেখ্য, জামাল তালুকদার দীর্ঘদিন ধরে বিভিন্ন
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জড়িত থেকে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। তাঁর এই ঈদ পরবর্তী শুভেচ্ছা বার্তা উপজেলাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।