"
রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা)।।
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে নেত্রকোণাবাসী সহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপড়া) নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
তিনি এক বর্ণাঢ্য শুভেচ্ছা বার্তায় বলেন,
“বাংলা নববর্ষ আমাদের শেকড়ের উৎসবে ভরপুর একটি দিন। এই দিনে আমরা পুরনো গ্লানি ও দুঃখ ঝেড়ে ফেলে সামনে এগিয়ে যাওয়ার সংকল্প করি। আসুন, আমরা সবাই মিলে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার এক নতুন অধ্যায় শুরু করি।”
ড. রফিকুল ইসলাম হিলালী আরও বলেন, "আমি বিশ্বাস করি, ‘সেবা সর্বোচ্চ ধর্ম’। এই বিশ্বাস থেকেই আমি নতুন বছরেও কাজ করে যেতে চাই সমাজের উন্নয়নে।” পহেলা বৈশাখের আনন্দে সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,
“নতুন বছর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি শুভ বাংলা নববর্ষ "।
আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত। দরিদ্র, শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতিমধ্যেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন একজন হৃদয়বান নেতারূপে।