ঈদের দিনে বাক প্রতিবন্ধীদের কে নিয়ে মতিউর রহমানের ভিন্ন আয়োজন

মোঃ ফারুক খাঁন, শ্রীমঙ্গল

 

শ্রীমঙ্গল শহরের মানবতার কল্যানে নিবেদিত প্রাণ মতিউর রহমান খাঁন সাহেবের বিশেষ উদ্যোগে বাক প্রতিবন্ধীদেরকে নিয়ে এক বিশেষ আয়োজন সম্পন্ন হয়েছে।

বুধবার (২১ মার্চ ২০২৬) পবিত্র ঈদুল ফিতরের দিনে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডস্থ রেলগেইট মারকাজ মসজিদে প্রায় অর্ধ শতাধিক বাক প্রতিবন্ধীদেরকে নিয়ে এক মহতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে মারকাজ মসজিদের সম্মানিত বড় হুজুর মুফতি শিরাজ শেখ ও মানবিক মানুষ খ্যাত মতিউর রহমান খাঁন সাহেবের সার্বিক সহযোগিতায় প্রায় অর্ধ শতাধিক বাক প্রতিবন্ধীদেরকে ঈদেট নতুন পুশাক পাঞ্জাবি পায়জামা টিশার্ট প্রদান করা হয়।

জোহরের নামাজ শেষে বাক প্রতিবন্ধীদেরকে তাদের ভাষায় ইসলাম সম্পর্কে বিভিন্ন ধর্মীয় জ্ঞান ও ধারনা দেওয়া হয়। তারপর তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ ফারুক খাঁন, সহ-সভাপতি আবু হানিফ, মানবাধিকার কর্মী মুহাম্মদ রুয়েল খাঁন আশরাফুল, ফারুক মিয়া, মুস্তাকিম আলী, শ্রীমঙ্গল ইকরামুল মুসলিমিনের সভাপতি মাওলানা নোমানি, সাংবাদিক আল-আমিন সহ সমাজের আরো বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

এসময় আমন্ত্রিত অতিথিরা মতিউর রহমান খাঁনের, এমন ব্যতিক্রম কার্যক্রমের বেপক প্রশংসা করে। বিভিন্ন সামাজিক কাজে মতিউর রহমান কে সবাই সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে বাক প্রতিবন্ধীদেরকে নিয়ে মতিউর রহমান খাঁন শ্রীমঙ্গল শহরের বিভিন্ন পর্যটন স্পষ্ট গুলি ঘুরিয়ে দেখান। ঈদের দিনে বাক প্রতিবন্ধীরা এমন মন- মুগ্ধকর আয়োজন দেখে আনন্দিত হয় এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ