এম পলাশ শরীফ, নিজস্ব প্রতিবেদক:
মাস- বাংলা গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এম আর জামিল হোসাইন মোরেলগঞ্জ-শরণখোলাসহ দেশবাসিকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। এই দিনে সমাজের সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ধারণ করে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা আমাদের সবার দায়িত্ব। সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা। “ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে: এম আর জামিল হোসাইন, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক।