খুলনা সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, খুলনা জজ কোর্টের অতিরিক্ত পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক এডভোকেট শহিদুল ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আমাদের জীবনে আনন্দের পাশাপাশি ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই পবিত্র দিনে সমাজের সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানোই ঈদের প্রকৃত শিক্ষা।
তিনি আরও বলেন, রমজানের সংযম ও আত্মশুদ্ধির শিক্ষা ধারণ করে আমরা যেন ন্যায়, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করি—এটাই হোক আমাদের অঙ্গীকার।
মধুপুর ইউনিয়নবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি সকলের প্রতি আহ্বান জানান—ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে।