ঈদুল ফিতরে তেরখাদাবাসীকে চৌধুরী ফখরুল ইসলাম বুলুর শুভেচ্ছা

খুলনা সংবাদদাতা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু তেরখাদা ইউনিয়নবাসীসহ উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানবতা, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা বয়ে আনে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তেরখাদার প্রতিটি মানুষের জীবন হোক শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরপুর।

চৌধুরী ফখরুল ইসলাম বুলু আরও বলেন, দূরত্ব যাই হোক, ঈদের আনন্দ ও ভালোবাসা সবাইকে একসূত্রে বেঁধে রাখে। তিনি দেশ-বিদেশে অবস্থানরত তেরখাদাবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন।
তার এই ঈদ শুভেচ্ছা বার্তা স্থানীয়ভাবে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ