
🌙 -🌹
নিজস্ব প্রতিবেদক:
প্রিয় দেশবাসী, সকল শ্রেণি-পেশার পরিশ্রমী মানুষ, সম্মানিত ব্যবসায়ী ও রাজস্ব প্রদানকারী ভাই-বোনদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ঈদের আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সততা, শ্রম ও অবদানে আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে-এ জন্য রইল হৃদয়ের অন্তঃস্থল থেকে সম্মান।
এই আনন্দের দিনে আমরা ভুলে যেন যাই না আমাদের প্রবাসী ভাই-বোনদের কথা, বিশেষ করে যারা যুদ্ধ, সংকট ও অনিশ্চয়তার কারণে দেশে ফিরতে পারছেন না। মহান আল্লাহ তাআলা তাদের হেফাজত করুন, নিরাপদে রাখুন এবং দ্রুত আপনজনের কাছে ফিরে আসার তাওফিক দান করুন-সবার কাছে তাদের জন্য দোয়া কামনা করছি।
আসুন, এই পবিত্র ঈদে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একে অপরের পাশে দাঁড়াই। সহমর্মিতা, ভালোবাসা ও মানবিকতার আলোয় আলোকিত হোক আমাদের সমাজ। গরিব ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের ঈদের প্রকৃত আনন্দ।
🌙 ঈদ হোক সবার জীবনে শান্তি, সুখ ও অফুরন্ত বরকতের বার্তা নিয়ে আসুক।
ঈদ মোবারক 🌹
শুভেচ্ছান্তে মোঃ সালেক খান রুনু।