ঈদুল ফিতরে তেরখাদাবাসীর প্রতি আরিফ বিল্লাহর শুভেচ্ছা

রাসেল আহমেদ, খুলনা

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তেরখাদা উপজেলার সাবেক ছাত্রদল নেতা ও লন্ডন প্রবাসী আরিফ বিল্লাহ তেরখাদাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি জানিয়েছেন আন্তরিক ঈদ শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন। দূরত্বের ভেতরেও প্রিয়জনদের প্রতি ভালোবাসা ও দোয়ার অটুট সেতুবন্ধন থাকে—এই ঈদ সেই বন্ধনকে আরও দৃঢ় করুক। তিনি সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠার প্রত্যাশা করেন।
আরিফ বিল্লাহ তেরখাদার মানুষের কল্যাণ কামনা করে সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ বজায় রাখার আহ্বান জানান। তার এই ঈদ শুভেচ্ছা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ