
নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় পবিত্র
ঈদুল ফিতর উপলক্ষে ৪০ জন নারীর মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
খুলনা নর্দান ইউনিভার্সিটি পাবলিক রিলেশন অফিসার হামিম রাহাতের উদ্যোগে এ বস্ত্র বিতরণ করা হয়।
শুক্রবার দুপুরে শহরের প্যারাডাইস লাইব্রেরি সংলগ্ন এলাকায় প্রধান অতিথি হামিম রাহাত নারীদের মাঝে শাড়ি তুলে দেওয়া দেন।
বস্ত্র বিতরণের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাকির হোসেন।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক হরিচাদ কুন্ডু, ইমাম আব্দুল হালিম, মনা, নুরুল আমিন, পৌরসভার কমিশনার এস এম ওয়ালিউর রহমান সুজন প্রমুখ।