খুলনা সংবাদদাতা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার তেরখাদা উপজেলাবাসী সহ সকল স্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর শুধু আনন্দের উৎসব নয়, এটি সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য উপলক্ষ। এই দিনে সমাজের সকল বিভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ধারণ করে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করা আমাদের সবার দায়িত্ব।
শেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।