বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রকৌশলী মুখলেস তালুকদার

রুকন উদ্দিন (কেন্দুয়া-নেত্রকোণা) সংবাদদাতা:

বাংলা ক্যালেন্ডারের নতুন বছর ১৪৩২ উপলক্ষে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দল কেন্দ্রীয় সংসদের সভাপতি, বাবর মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক উপদেষ্টা, পেশাজীবীদের সংগঠন আইইবির কেন্দ্রীয় নেতা, বুয়েটের সাবেক মেধাবী ছাত্রনেতা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মুখলেস তালুকদার।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, “বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি নতুন বছর নয়, বরং নবজাগরণের প্রতীক। আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ।”

প্রকৌশলী মুখলেস তালুকদার আরো বলেন, “পুরোনো বছরের সব গ্লানি ভুলে গিয়ে আমরা যেন নতুন বছরে আশার আলো নিয়ে এগিয়ে যেতে পারি, এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।”

প্রকৌশলী মুখলেস তালুকদার তার দীর্ঘদিনের পেশাগত জীবনে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন। সামাজিক উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য।
নববর্ষের এই শুভক্ষণে তিনি কেন্দুয়া-আটপাড়া সহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে প্রাণের পহেলা বৈশাখের উৎসব প্রাণভরে উপভোগ করার আহ্বান জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ