
সোহেল রানা বাবু, বাগেরহাট
প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে বাগেরহাটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে সাতটায় ঈদের প্রধান জামায়াতে বাগেরহাট ২ আসনের এমপি মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা বিএনপির স্বমন্বয়ক এম এ সালাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঈদের নামাজ আদায় করেন। বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে আসেন।
ঐতিহাসিক এই মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাত, সকাল ৮টা ১৫ মিনিটে দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ খালিদ, দ্বিতীয় জামাতে মোঃ নাসির উদ্দিন এবং তৃতীয় জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ এনামুল হক। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বাগেরহাটের নয়টি উপজেলার সম্পন্ন হওয়া মডেল মসজিদ সহ অন্যান্য মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।।