মেঃ মনিরুল ইসলাম, সাপাহার, নওগাঁ।।
রাত পোহালেই ঈদ! দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কাছে এগিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরকে সামনে রেখে সাপাহার উপজেলার সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (সাপাহার সরকারি কলেজ) শাখার সাধারণ সম্পাদক রিপন হাসান।
তিনি বলেন, অতীতের কষ্ট-দুঃখ, মান-অভিমান শত্রুতা ভুলে এই ঈদের মধ্যে দিয়ে সকলের মাঝে ভ্রাতৃত্ব বোধ তৈরি হোক।
এই ঈদ সকলের মাঝে হয়ে উঠুক ভালোবাসার মেলবন্ধন।
তিনি আরও বলেন, বর্তমানে সড়ক দুর্ঘটনায় মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে আবার কেউবক পঙ্গুত্ব বরণ করছে। ঈদের দিন যাতে করে কোন দূর্ঘটনা না ঘটে এজন্য সকলকে স্বাভাবিক ভাবে যানবহন চালানোর জন্য আহ্বান জানান।
সর্বোপরি সাপাহার সরকারি কলেজ শাখার সকল শিক্ষার্থী, শিক্ষক সহ উপজেলাবসীকে তিনি ঈদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন।