
সোহেল রানা বাবু, বাগেরহাট
ঈদের আনন্দ ভাগাভাগিতে বাগেরহাটে প্রতিবন্ধীদের পাশে এম এ সালাম।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জেলা সমন্বয়ক এম এ সালাম-এর বিশেষ উদ্যোগে জেলার সকল বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ‘মাজেদা বেগম ফাউন্ডেশন’-এর আয়োজনে এই মানবিক কর্মসূচি সম্পন্ন হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সালাম উপস্থিত থেকে নিজ হাতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেন। দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানান।
উপহার বিতরণকালে এম এ সালাম আবেগঘন কণ্ঠে বলেন, “বুদ্ধি প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তাদের আনন্দিত দেখা আমাদের নৈতিক দায়িত্ব। মাজেদা বেগম ফাউন্ডেশন সবসময়ই অবহেলিত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ঈদের এই সামান্য উপহার যেন তাদের মুখে হাসি ফোটায়, এটাই আমাদের কাম্য।
ঈদের এই বিশেষ উপহার পেয়ে বুদ্ধি প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এম এ সালাম ও ফাউন্ডেশনের জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাজেদা বেগম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।।