
রাসেল আহমেদ,খুলনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক এবং জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, আত্মশুদ্ধি ও সংযমের অনন্য বার্তা। এই পবিত্র দিনের তাৎপর্য ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করাই হোক সবার অঙ্গীকার।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজস্ব পরিসরে সীমাবদ্ধ না রেখে সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।
এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, যারা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিষ্ঠার সঙ্গে রোজা পালন করেছেন, তাদের জন্য ঈদ বয়ে আনে অনাবিল সুখ, শান্তি ও কল্যাণের বার্তা। সেই চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও সমাজের কল্যাণে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।
শেষে তিনি দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি ও সুখ—এ প্রত্যাশা রেখে সবাইকে জানাই ঈদ মোবারক।