রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ ইং উদযাপন উপলক্ষে দেশ ও দেশের বাহডরের সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবা এবং অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী তৈরি পোশাকশিল্প উদ্যোক্তা নেত্রকোণার কেন্দুয়ার সর্বজন আস্থাভাজন ব্যক্তিত্ব এটলাস সোর্সিং লিমিটেড ঢাকা- এর ব্যবস্থাপনা পরিচালক এ. এফ. এম. জাকির হোসেন (প্রবাল)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ আমাদের জীবনে নিয়ে আসে আনন্দ, শান্তি ও আত্মশুদ্ধির বার্তা। এই ঈদ হোক সকল ভেদাভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনন্য সুযোগ।”
তিনি আরও বলেন, “ঈদের আসল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে হাসি ফোটানো। কারণ সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করাতেই ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত।”
তিনি তাঁর বক্তব্যে দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে বলেন, “আমি বিশ্বাস করি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসার মাধ্যমে আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারব। ঈদের এই পবিত্র মুহূর্তে সকলকে হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
তিনি আরও যোগ করেন, “আসুন, আমরা সবাই মিলে একটি সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণে কাজ করি। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে।”
পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “সবার জীবনে ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও কল্যাণ। ঈদ মোবারক।”