গাজার খান ইউনিসে: এক হাজার ফিলিস্তিনির পাশে ফেনীবাসী

সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক

​যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকার অবরুদ্ধ খান ইউনিস এবং পার্শ্ববর্তী মিশরে আশ্রয় নেওয়া মজলুম মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের ফেনী জেলার বাসিন্দারা। হেফাজতে ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে এবং স্থানীয়দের আর্থিক সহায়তায় গত ১৬ থেকে ১৮ মার্চ ২০২৬ (পবিত্র রমজানের ২৭, ২৮ ও ২৯ তারিখ) টানা তিন দিন ধরে এই অঞ্চলে যুদ্ধকবলিত প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

​ফেনী শহরের বিভিন্ন মসজিদে গত ১২ মার্চ ২০২৬ (২৩শে রমজান) সাধারণ মুসল্লিদের কাছ থেকে একটি বিশেষ তহবিল সংগ্রহ করা হয়। এই মানবিক উদ্যোগে সর্বমোট প্রায় সাত লাখ টাকা জমা পড়ে। সংগৃহীত এই সম্পূর্ণ অর্থ পরবর্তীতে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা রজিবুল হকের মাধ্যমে ফিলিস্তিনের ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে পাঠানো হয়। ফাউন্ডেশনের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় গাজার ভেতরে অবরুদ্ধ খান ইউনিস এলাকায় তিন দফায় এই সহায়তা পৌঁছানো হয়। পাশাপাশি মিশরে অবস্থানরত অসহায় ফিলিস্তিনিদেরও এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

​সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুধার্ত ও যুদ্ধবিধ্বস্ত মানুষদের মাঝে মূলত পুষ্টিকর ফলমূল এবং বিরিয়ানি পরিবেশন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চরম মানবিক বিপর্যয়ের মধ্যে থাকা ফিলিস্তিনিদের পবিত্র রমজান মাসে সামান্য স্বস্তি দিতেই ফেনীবাসীর পক্ষ থেকে ভালোবাসাপূর্ণ উদ্যোগটি নেওয়া হয়েছিল। সুদূর বাংলাদেশ থেকে পাঠানো এই খাদ্য সহায়তা যুদ্ধপীড়িত মানুষদের মাঝে সাময়িক হলেও কিছুটা স্বস্তি ও আশার সঞ্চার করেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ