১১ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম

উমর ফারুক, পঞ্চগড়

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা ১১ দিন বন্ধ স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম ।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সাথে টানা ১১ দিন সকল ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১০ মার্চ বন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার থেকে আগামী ২৭ মার্চ শুক্রবার পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে সকল আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

একই সাথে ঈদের ছুটি শেষে ২৮ মার্চ শনিবার থেকে যথারীতি কার্যক্রম পুনরায় চালু করা হবে বলে জানা বন্দর কতৃপক্ষ।

তবে বাংলাবান্ধা স্থলবন্ধরে এ সময়ে ইমিগ্রেসন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানান।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ