তেরখাদা উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন আমিনুল,বাড়ছে আলোচনা

রাসেল আহমেদ,খুলনা

 

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আসন্ন তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন তরুণ রাজনীতিক আমিনুল ইসলাম। তার এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমিনুল ইসলাম মাঠপর্যায়ে সক্রিয় একজন কর্মী হিসেবে পরিচিত। খুলনা জেলা ছাত্রদলের রাজনীতিতে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। রাজনৈতিক অঙ্গনে তৃণমূলের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়রা জানান।
রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকায় বিভিন্ন সময় তাকে আইনি জটিলতা ও প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যেও তিনি মাঠের রাজনীতি থেকে সরে দাঁড়াননি বলে দাবি তার অনুসারীদের।
প্রার্থিতা ঘোষণার পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগ শুরু করেছেন আমিনুল ইসলাম। সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, কুশল বিনিময় ও ছোট পরিসরের সভার মাধ্যমে তিনি নিজের পরিকল্পনা তুলে ধরছেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার প্রচারণা ইতিবাচক সাড়া ফেলছে বলে জানা গেছে।
এ বিষয়ে আমিনুল ইসলাম বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার উপজেলা পরিষদের মাধ্যমে সেই কাজকে আরও বিস্তৃত করতে চাই। ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখব।”
তিনি আরও বলেন, একটি আধুনিক, স্বচ্ছ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনী মাঠে নেমেছেন। এজন্য তিনি তেরখাদাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এদিকে, তার প্রার্থিতা ঘিরে উপজেলার বিভিন্ন এলাকায় আলোচনা বাড়ছে। স্থানীয়দের মতে, তরুণ প্রার্থী হিসেবে আমিনুল ইসলাম নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছেন।

বিশেষ করে তরুণদের অংশগ্রহণে তার প্রচারণা আরও গতিশীল হয়ে উঠছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ