নড়াইলে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণে প্রায় ২ কেজি উধাও

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

কাজির গরু কিতাবে আছে গোয়ালে নেই?
নড়াইল পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ এর ১০ কেজি চাল বিতরণে পুকুর চুরি নয়,সাগর চুরি।

(১৫ মার্চ) রবিবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত নড়াইল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অসহায়,
হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি চাল বিতরণ করা হয়। চাল বিতরণে দেখা যায়,চাল না মেপে বালতি করে পৌর কর্তৃপক্ষের অনুমতিতেই পৌর কর্মচারী ছাড়াই বিতরণ করছে অসহায়দের চাল। এসময় চাল বিতরণকারীদের কাছে জানতে চাইলে বলেন,
পৌর-সভার কিলার্ক শিমুল ঘোষ আমাদের দিয়ে চাল বিতরণ করাচ্ছে।

গত (১৩ ও ১৪ মার্চ দুই দিন ১৫ জন ১৫ জন করে কাজ করেছি এবং আজ ১৫ মার্চ রবিবার ৫ জন লেভার আমরা কাজ করছি,আমাদের জন প্রতি প্রতিদিন ৭ শত টাকা করে দেন,পৌরসভার শিমুল বাবু। এদিকে,পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট- ৪৬ শত ২৫ জন অসহায় ব্যক্তিদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে তবে ৪৬ শত ২৫ জন অসহায় ব্যক্তিদের মাঝে চাল বিতরণে ১০ কেজির মধ্যে গড়ে দেড় কেজি চাল বিতরণে কম দিলে,প্রায় ৭ টন চাল অসহায়দের কম দেয়া হচ্ছে।

এ ভাবেই পুকুর চুরি নয় সাগর চুরি করছে পৌরসভার অসাধু কিছু কর্মকর্তা। আবার পৌরসভার সামনে টাঙ্গিয়ে রাখা ব্যনারেও নেই কত কেজি চাল অসহায়দের বিতরণ করা হবে।

পৌরসভার অসাধু কিছু কর্মকর্তা’রা চাল বিতরণে করছেন আত্মীয়করণ,কেউ বা পাচ্ছে তিনটা চারটা স্লিপ। আবার যে চাল পাওয়ার যোগ্য,তারা চাল না পেয়ে বসে রয়েছেন,চাল পাওয়ার আশায় পৌরসভায়। এ যেনো হাহাকারের রাজ্যে পরিণত হয়েছে নড়াইল পৌরসভা।.

অভিযুক্ত পৌর-সভার কিলার্ক শিমুল ঘোষ পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কিছুই বলবেন না বলে সাফ জানিয়ে দেন। এ বিষয়ে নড়াইল পৌর-সভার প্রশাসক জুলিয়া সুকায়না ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুদিপ্ত কুমার শিংহ অফিসে না থাকায়  তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ