
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের প্রতিটি অসহায় ও নিম্নে আয়ের মানুষের ঘরে ঘরে যেনো ঈদের আনন্দ পৌঁছে যায়,
এমন উদ্যোগকে সামনে রেখে চলো পাল্টাই বাংলাদেশ এর উদ্যোগে হতদরিদ্র ও নিম্ন আয়ের শতাধিক মানুষের মাঝে ঈদ সামগ্রী পৌঁছে দিলেন,এক ঝাঁক তরুণ তরুণীদের সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নড়াইল শহর সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা সুজা উদ্দিন এবং উক্ত সংগঠন এর শুভাকাঙ্ক্ষী মেহেজাবিন হেলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন,অরাজনৈতিক সামাজিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ এর পরিচালক জাকারিয়া খান,অর্থ সম্পাদক মাসুরা খানম,দপ্তর সম্পাদক বর্ষা খান,আইটি সাধারণ সম্পাদক মাহাদি হাসান,প্রোগ্রাম সাধারণ সম্পাদক রফিউর রহমান,কার্যনির্বাহী সদস্য লিবিয়া আক্তার,সদস্য স্রাবণী আক্তার,লিমা খানম, ফারজানাসহ সংগঠনের আরও অনেক স্বেচ্ছাসেবী সদস্য উপস্থিত ছিলেন। এ সময় হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য অরাজনৈতিক সংগঠন চলো পাল্টাই বাংলাদেশ এর উদ্যোগে উপস্থিত সকল অসহায় ও নিম্ন আয়ের মানুষ আবেগাপ্লুত হয়ে চলো পাল্টাই বাংলাদেশ এর সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন। এমন ভাবে যেনো সব সময় অসহায়দের পাশে থাকতে পারে বলেও দোয়া করেন,এ সকল অসহায় পরিবার।