হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার পূর্বক মালিকদের হস্তান্তর করলেন নড়াইল পুলিশ সুপার

মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ

 

নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার এর দিকনির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (CCIC) উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখে,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে কর্মরত চৌকস অফিসার এসআই মোঃ জয়নুল আবেদীন,এসআই মোঃ রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ২০টি হারানো মোবাইল ও বিভিন্নভাবে অনলাইন প্রতারণার মাধ্যমে ২ লক্ষ ১২,০০০ হাজার টাকা উদ্ধার করে (১৬ মার্চ) সকাল ১১ টার সময় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মালামাল আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করেন,পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার।

এসময় হারানো মোবাইল ফোন ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে মালিকরা আনন্দে আবেগ আপ্লুত হয়ে ভুক্তভোগীরা বলেন,আমরা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম, পুলিশ আমাদের মোবাইল ও টাকা উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন,মোঃ আব্দুল খালেক,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও নড়াইলে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ