মোঃ মিজানুর রহমান হবিগঞ্জ-
চুনারুঘাটের বুচিনালা খাল উদ্বোধনের পর আলোচনায় হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ বলেন, দুর্নীতির সঙ্গে আপোষ চলবে না, আমার দল নয়, যদি প্রশাসনোর কোন লোক জদি দুর্নীতি করেন আর মনে করেন ছাড় পেয়ে যাবেন সেটা তার ভূল ধারনা।
জনগণ সবকিছুর উর্ধে, খাল সঠিকভাবে খনন হবে , দুর্নীতি জিরোটরালেন্স, যদি খাল নিয়ে কেউ দুর্নীতি করেন কাউকে ছাড় দেয়া হবেনা, এদেশে সঠিকভাবে খাল খনন হলে মাছ চাষের চাহিদা বাড়বে।
তিনি বলেন খাল খননের পর খালের পাড়ে ২৫ কোটি গাছ রোপন প্রকল্প শুরু হবে। বিশেষ অতিথি হবিগঞ্জ ৪ আসনের সাংসদ সৈয়দ মোঃ ফয়সল বলেন, যাদের লোভ লালসা নাই আমি তাদের সাহায্য সহযোগিতা করবো। যাদের লোভ লালসা আছে তাদেরকে আমি সাহায্য সহযোগিতা করতে পারবো না। তিনি সরকারের প্রত্যেকটি অনুদান সুষম বণ্টন করা হবে।
তিনি বলেন ঈদ উপলক্ষে ১০ লাখ টাকা পেয়েছি যা দুই উপজেলায় ৫ লাখ করে বিতরন করা হবে। যা কিছু আসবে সরকারি বরাদ্দ তা শতভাগ আপনাদের নিয়ে বন্টন করা হবে। কোন কারচুপির সুযোগ নাই। এখন থেকে চুনারুঘাট মাধবপুরে দুর্নীতি ও চাদাবাজি চিরতরে বিদায় করা হবে।
রোববার (১৬ মার্চ সোমবার দুপুরে) উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নের বুচিনালা খাল এলাকায় আয়োজিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আয়োজনে এ উদ্বোধনী অনুষ্ঠানে
উদ্বোধন শেষে প্রধান অতিথি মাননীয় হুইফ আলহাজ্ব মো. জি কে গউছ ও সৈয়দ মোঃ ফয়সল এ কথা গুলো বলেন।
হবিগঞ্জ জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ছিদ্দিকীর সভাপতিত্বে ও বিএডিসির সহকারী প্রকৌশলী এ এম রাকিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী, জেলা যুবদলের আহব্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন,চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক আবু সালেহ শফিকুর রহমান, উপাজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক শফিক মিয়া মহালদার, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, যুগ্ম আহব্বায়ক সৈয়দ আবু নাইম হালিম, উপজেলা ছাত্রদলের আহব্বায়ক আরিফুর রহমান প্রমুখ।