ঝিনাইগাতীতে ইউপি সদস্য ও সাংবাদিক মনিরকে হত্যার হুমকির অভিযোগে থানায় জিডি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

শেরপুরের ঝিনাইগাতীতে মো. জাহিদুল হক মনির নামের এক ইউপি সদস্য ও সাংবাদিককে মোবাইল ফোনে টেক্সট মেসেজের মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করা হয়েছে।

জিডির সুত্রে জানা গেছে, ঝিনাইগাতী সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির গত ১৫ মার্চ সকাল ৭টা ৫২ মিনিটের দিকে তার ব্যবহৃত মোবাইল নম্বর
০১৭৭৮-৯১৯০০০-এ একটি অজ্ঞাত নম্বর ০৯৬১০৯৭৩০২৮ থেকে টেক্সট মেসেজ পান। মেসেজে তাকে উদ্দেশ্য করে লেখা ছিল “মৃত্যুর জন্য প্রস্তুত হও মনির। তুমি খুব তাড়াতাড়ি খুন হবা।” এ ধরনের হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে বিষয়টি ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি নং-৭১৪/২৬) করেন তিনি।

জিডি সূত্রে আরো জানা যায়, জাহিদুল হক মনির পিতা মৃত সফর উদ্দিন, ঝিনাইগাতী উপজেলা সদরের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে জনপ্রতিনিধি হওয়ার পাশাপাশি সাংবাদিকতাও করেন।

এ বিষয়ে জাহিদুল হক মনির জানান, অজ্ঞাত নম্বর থেকে এমন প্রাণনাশের হুমকি পাওয়ায় তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জিডিভুক্ত করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান করা হচ্ছে।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ