মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৫ মার্চ) রবিবার তুলারামপুর ইউনিয়নে নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদসহ নড়াইল জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং তুলারামপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ডক্টর ফরিদুজ্জামান ফরহাদকে ইবলিশ শয়তানরা ভোট না দিয়ে,ঠিলে কলসের পক্ষে কাজ করে এবং ভোট না দিয়ে,ধানের শীষ প্রতীককে পরাজিত করে,এবং টাকার বিনিময়ে জামাতে প্রার্থীকে নির্বাচিত করে,বিদ্রোহী প্রার্থী।
বিএনপি'র প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসব ইবলিশ শয়তানদের ক্ষমা না করলে,আমরাও ক্ষমা করবো না। বিএনপি'র সাধারণ কর্মীরা ভুল বুঝে,
ভুল পথে যেতেই পারে,আমরা তাদের ক্ষমা করলেও বহিস্কৃত নেতা ও বিদ্রোহী প্রার্থীকে ক্ষমা করব না
এবং তার সাথে আমাদের নড়াইল জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কোন সম্পর্ক নেই বলেও জানান বক্তারা।