বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের সন্মানে এম এ সালাম এর ইফতার মাহফিল


সোহেল রানা বাবু, বাগেরহাট

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায়, বাগেরহাটের কর্মরত সাংবাদিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন মাজেদা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম।
‎১৫ মার্চ রবিবার বিকেলে বাগেরহাট মুনিগঞ্জ ঘাট সংলগ্ন নিজ বাসভবনে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এসএম রাজ, সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি ও জাসাস বাগেরহাট জেলা সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাব রামপাল এর সদস্য সচিব মেহেদী হাসান, আহ্বায়ক কমিটির সদস্য এস এম সবুর রানা।মোড়েলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল হোসেন বাপ্পা, নির্বাহী সদস্য এইচ এম মইনুল ইসলাম।চুলকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আরিফ ঢালী।
‎জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শেখ সমশের আলী মোহন। সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাদী উজ্জামান হিরো, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট এর সহ-সভাপতি অধ্যাপক মোস্তাহিদুল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, বিএনপি নেতা রফিকুল ইসলাম,সাবেক এমপি এম এ এইচ সেলিম এর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী হাসান প্রিন্স সহ বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন এই ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
‎ইফতারপূর্ব দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।।


এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ