
সোহেল রানা বাবু , বাগেরহাট
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী ,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাট সরকারি পিসি কলেজ ছাত্রদল দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।
রবিবার (১৫ মার্চ) বিকেলে বাগেরহাট সরকারি পিসিকলেজ খেলার মাঠে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বেল্লাল শেখের উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারের আগে বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে
বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আয়োজকরা বলেন, ৫০০ জনের জন্য আয়োজিত ইফতার মাহফিলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের অংশগ্রহণে কলেজ মাঠ আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়।
এসময় ছাত্রদল পিসি কলেজ শাখার সভাপতি বিল্লাল শেখ বলেন,“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম ছাত্রদল প্রতিষ্ঠা করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন।
তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে।
কিন্তু তারা আজ আমাদের মাঝে নেই, তাই মহান আল্লাহ রব্বুল আলামিনের নিকট দোয়াকরি, আপনি তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
এসময় আরও উপস্থিত ছিলেন,বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা, যুগ্ন সাধারন সম্পাদক মাহমুদুর রহমান মান্না, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল সহ ছাত্রদলের নেতৃবৃন্দ।।