খুলনা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্বে মনিরুল হাসান বাপ্পী

রাসেল আহমেদ, খুলনা

 

খুলনা জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস. এম. মনিরুল হাসান (বাপ্পী)। সারা দেশের ১১টি সিটি কর্পোরেশনে প্রশাসক বসানোর পর এবার জেলা পরিষদেও প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রোববার (১৫ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা জেলা পরিষদে প্রশাসক হিসেবে মনিরুল হাসান বাপ্পীকে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।
সাধারণত জেলা পরিষদে নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব পালন করে থাকেন। তবে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ এস. এম. মনিরুল হাসান (বাপ্পী) অতীতে একাধিকবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে খুলনা জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ