কপিলমুনি (খুলনা) সংবাদদাতা।।
পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক রানার প্রতিনিধি এড. এফ এম এ রাজ্জাক ( ৬৮ ) গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বিবৃতি দাতারা হলেন, সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি দীপ্ত বাংলা'র সম্পাদক জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, মজিদ গাজী প্রমুখ। অনুরূপ বিবৃতি দিয়েছেন কপিলমুনিতে কর্মরত সাংবাদিক জি এম রফিকুল ইসলাম ও এম আজিজুর রহমান।