কপিলমুনি (খুলনা) সংবাদদাতা।।
দৈনিক পূর্বাঞ্চলের মোড়েলগঞ্জ অফিসের চিফ নজরুল ইসলাম শরীফের উপর দুর্বৃত্তের হামলার ঘটনা ঘটেছে।ঘটে যাওয়া ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন কপিলমুনি সিটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। বিবৃতিদাতারা অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি জানিয়েছেন।
বিবৃতি দাতারা হলেন, ক্লাবের সভাপতি এম আজাদ হোসেন, কার্যকরী সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, সহ-সভাপতি দীপ্ত বাংলা'র সম্পাদক জি এম এমদাদ, সাধারণ সম্পাদক পলাশ কর্মকার, সহ-সাধারণ সম্পাদক এস কে আলীম, কোষাধ্যক্ষ জগদীশ দে, সাংগঠনিক সম্পাদক পলাশ মজুমদার, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস খান, প্রচার সম্পাদক জয় খান, নির্বাহী সদস্য অসীম রায়, আসাদুল মালী, মজিদ গাজী প্রমুখ।