মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২৪ জন অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
(১৩ মার্চ) শুক্রবার দুপুরে লোহাগড়া উপজেলার নলদী বাজার এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নলদী ইউনিয়নের নলদী মানবকল্যাণ ছাত্র সংঘ এ মানবিক কর্মসূচির আয়োজনে করে। দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে নলদী মানবকল্যাণ ছাত্র সংঘ এই উদ্যোগ গ্রহণ করেন।
এ সময় ১২৪টি পরিবারের মাঝে ঈদ সামগ্রীর প্যাকেজে হিসাবে সেমাই ৫০০ গ্রাম,চিনি ৫০০ গ্রাম, কিসমিস,
গুঁড়ো দুধ ১০০ গ্রাম,পোলাওয়ের চাল ৫০০ গ্রাম,
সয়াবিন তেল ৫০০ গ্রাম,ডাল ৫০০ গ্রাম,পেঁয়াজ ১ কেজি,রসুন ৫০০ গ্রাম,সাবান,নুডুলস ও মসলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতারণ করা হয়েছে। ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,প্রতিবছরের মত এবারও ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আমরা। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে একটুখানি হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ায় আমাদের লক্ষ বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন,নলদী মানবকল্যাণ ছাত্র সংঘের উপদেষ্টা মো. সাইফুর রহমান,মাহমুদুর রহমান,ওসমান গনি,সভাপতি আব্দুস সামাদ,সাধারণ সম্পাদক ইয়ার আলী,যুগ্ম সাধারণ সম্পাদক তাহাজ্জদ হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা প্রমূখ।