কেন্দুয়া পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবায় কাজ করতে সবার দোয়া চাইলেন: সাইফুল আলম (আউয়াল)

রুকন উদ্দিন (কেন্দুয়া) নেত্রকোণা:

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভার নাগরিক সেবাকে আরও উন্নত ও জনবান্ধব করতে মেয়র পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তরুণ সমাজসেবক ও সম্ভাব্য মেয়র প্রার্থী সাইফুল আলম আউয়াল। তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকা সাইফুল আলম আউয়াল বলেন, একটি পৌরসভা তখনই উন্নত ও কার্যকর হয় যখন তার নাগরিকরা নিরাপদ, পরিচ্ছন্ন ও প্রয়োজনীয় সেবা সহজে পায়। তিনি বিশ্বাস করেন, সম্মিলিত উদ্যোগ এবং সৎ নেতৃত্বের মাধ্যমে কেন্দুয়া পৌরসভাকে একটি আধুনিক ও উন্নত নগর হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করছি। মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো কাছ থেকে দেখেছি। যদি পৌরবাসী আমাকে সুযোগ দেন, তাহলে নাগরিক সেবাকে আরও সহজ ও কার্যকর করতে সর্বোচ্চ চেষ্টা করব।”

সাইফুল আলম আউয়াল জানান, নির্বাচিত হলে তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, সুপেয় পানির ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং নাগরিক সেবা ডিজিটাল পদ্ধতিতে সহজ করার উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি তরুণ সমাজকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলার লক্ষ্যও রয়েছে তার।

তিনি বলেন, “কেন্দুয়া পৌরসভা আমাদের সবার। এখানে বসবাসকারী প্রতিটি মানুষ যেন সমানভাবে নাগরিক সুবিধা পায়, সেটিই হবে আমার প্রধান লক্ষ্য। দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে একটি উন্নত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে চাই।”

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জানা যায়, সাইফুল আলম আউয়াল দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা এবং উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ফলে এলাকার তরুণ সমাজের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও তার প্রতি আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।

পৌরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, “আমি কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং মানুষের সেবা করার মানসিকতা নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে কেন্দুয়া পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই সবাইকে সঙ্গে নিয়েই কেন্দুয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ