নারী পুলিশের দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি পেলেন চান্দিনার কামরুন্নাহার সীমা

আলিফ মাহমুদ কায়সার, কুমিল্লা

 

চট্টগ্রাম সিটি পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চ (সিএমপি)-এ কর্মরত নারী পুলিশ সদস্য কামরুন্নাহার সীমা তার দায়িত্ব পালনে দক্ষতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছেন।
গত ৯ মার্চ ২০২৬ তারিখে সিটি স্পেশাল ব্রাঞ্চ সিএমপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে দক্ষ ও দায়িত্ববান নারী পুলিশ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন সিটি স্পেশাল ব্রাঞ্চ সিএমপি চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম রুহুল কুদ্দুস এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশান চাকমা। এ সময় সিএমপির অন্যান্য পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
কামরুন্নাহার সীমা কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ১১নং দোল্লাই নবাবপুর ইউনিয়নের ভাগুরাপাড়া গ্রামের মীর বাড়ীর বাসিন্দা। তিনি বীর মুক্তিযোদ্ধা মরহুম মীর মজিবুর রহমানের দ্বিতীয় কন্যা।
চাকরি জীবনে তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের সাথে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছেন।

কর্মক্ষেত্রে তার পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার জন্য সহকর্মীদের কাছেও তিনি প্রশংসিত হয়ে আসছেন।
পুলিশের দায়িত্ব পালনে তার এ অর্জন ভবিষ্যতেও তাকে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ