সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাটে মাজেদা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
১১ মার্চ বুধবার সকালে সদর উপজেলার ডেমা ইউনিয়নের ডেমা কারামতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রমের শুভ সূচনা করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম।
এম এ সালাম এর সার্বিক তত্ত্বাবধানে বাগেরহাট পৌরসভা সহ বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার মোট ১৭ টি ইউনিয়নের ১৯ টি স্পটে ধারাবাহিক ভাবে ১০ সহাস্রাধিক মানুষের মধ্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নিজ হাতে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।।
ঈদ উপহার সামগ্রী বিতরণের প্রথম দিনে এই উপহার সামগ্রী পেয়ে আনন্দিত হয়েছে ৫ টি ইউনিয়নের অধিবাসীরা।।