খুলনায় শোভাযাত্রা ও মহড়ায় পালিত হলো জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

রাসেল আহমেদ,খুলনা

 

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে খুলনায় শোভাযাত্রা, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড-ভূমিকম্প থেকে আত্মরক্ষার মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব।”
মঙ্গলবার (১০ মার্চ) সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটির উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক আ. স. ম জামশেদ খোন্দকার। পরে শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক প্রস্তুতি থাকলে অনেক দুর্ঘটনাকে বড় ধরনের বিপর্যয়ে রূপ নেওয়া থেকে রক্ষা করা সম্ভব। এতে জানমালের ক্ষয়ক্ষতিও উল্লেখযোগ্যভাবে কমে আসে।
তিনি আরও বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই যেকোনো দুর্যোগ মোকাবিলায় সবাইকে সর্বদা প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুদ সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে খুলনা কালেক্টরেট চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে আত্মরক্ষামূলক মহড়া প্রদর্শন করা হয়।

এতে দুর্যোগের সময় দ্রুত ও নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ