পঞ্চগড়ে পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করলেন হায়াতুন

উমর ফারুক, পঞ্চগড়

 

পঞ্চগড়ে পাবলিক প্লেসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করে প্রশংসায় ভাসছেন হায়াতুন আলম নামের এক যুবক। কর্মস্থল, বাসস্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, শপিংমলের মতো জনসমাগমস্থলে এবং সরকার নিয়ন্ত্রিত, পরিচালিত ও ব্যবস্থাপনায় বিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের কথা থাকলেও এখনো পর্যন্ত কথাও গড়ে ওঠেনি মাতৃদুগ্ধ দান বা ব্রেস্ট ফিডিং কর্নার। তাই নিজ উদ্যোগে এই প্রথম পঞ্চগড়ে স্থাপন হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার।

 

পঞ্চগড়ের তরুণ প্রজন্মের নেতা পঞ্চগড় জেলার সবচেয়ে বড় হোটেল ব্যবসায়ী নুরজাহান হোটেলের প্রোপাইটর মোঃ হায়াতুন আলম পঞ্চগড় পৌর শহরে প্রথমবারের মতো মাতৃদুগ্ধ দান কেন্দ্র স্থাপন করেছেন। সুন্দর, সুস্থ ও সবলভাবে শিশুদের বেড়ে ওঠা নিশ্চিত করা এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে সকল সরকারি-বেসরকারি কর্মস্থলে ডে-কেয়ার সেন্টার ও মাতৃদুগ্ধ দান কক্ষ স্থাপন জরুরি।

কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় ৫৫ বছর অতিবাহিত হলেও এ ক্ষেত্রে তেমন কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। এখনো বেশিরভাগ কর্মক্ষেত্রে কর্মজীবী মায়েদের জন্য গড়ে ওঠেনি ব্রেস্ট ফিডিং কর্নার।

যে হারে নারীশিক্ষা ও কর্মজীবী নারীর সংখ্যা বেড়েছে, তাতে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি হয়ে পড়েছে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে নানা রাজনৈতিক ও প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবিলা করে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার ক্ষেত্রে নারীদের ভূমিকা অতুলনীয়।

কিন্তু সেই নারীরাই আজও অনেক ক্ষেত্রে সমাজে অবহেলিত অবস্থায় রয়েছেন। কর্মস্থলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপদ ব্রেস্ট ফিডিং কর্নার গড়ে তুলতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, শপিং মল, কলকারখানা, বাস টার্মিনাল, স্থলবন্দর, পেশাজীবী সংগঠন, ট্রেড ইউনিয়ন ও মানবাধিকার সংগঠনগুলোর সোচ্চার ভূমিকা পালন করা জরুরি হয়ে পড়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ