মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে -প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি

শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম তার নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ও কঠোর অবস্থান ঘোষণা করে বলেছেন, ‘কুলিয়ারচরে কোনো মাদক থাকবে না, মাদক ব্যবসায়ীও থাকবে না।

মাদকের শিকড় ধরে উপড়ে ফেলা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষা করা প্রধান অঙ্গীকার জানিয়ে শরীফুল আলম আরো বলেন, মাদকের পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত অপরাধীদেরকেও ছাড় দেওয়া হবেনা।

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের তালিকা তৈরি করে জনসম্মুখে টানিয়ে দেওয়া হবে। যে কোন মূল্যে কুলিয়ারচর থেকে মাদক নির্মুল করা হবে।

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও কুলিয়ারচর পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, সহকারী পুলিশ সুপার (ভৈরব সার্কেল) ফাইজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম,
উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানব জমিন প্রতিনিধি এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম,কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহফুজ উদ্দিন ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাওলানা মো. রফিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সালাহ উদ্দিন নান্টু, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, মো. রফিকুল ইসলাম আলী, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এস.আর.এম.জি কিবরিয়া,  উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, রামদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তোফা কামাল (কাজল), ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন ও উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোছা. লিপি আক্তার প্রমূখ।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ