
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
আসন্ন ঈদুল ফিতর-২০২৬ ইং উদযাপন উপলক্ষ্যে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে বাস, সিএনজি এবং অটোরিকশা পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে মঙ্গলবার (১০ মার্চ) সকাল পৌঁনে ১২ টার দিকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ আসনের নবনির্বাচিত এমপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।
ঈদে ঘরমুখো মানুষ যেন যানবাহনের অতিরিক্ত ভাড়া অতিষ্ঠ না হয় তার জন্য মালিক, শ্রমিক নেতা ও চালকদের দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন সহ বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।