রুকন উদ্দিন, কেন্দুয়া-নেত্রকোণা।
আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫ইং) থেকে ময়মনসিংহ শিক্ষাবোর্ড সহ সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা।
এসএসসি ও সমমানের সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন কেন্দ্রীয় তরুণ প্রজন্ম দলের সভাপতি, বাবর মুক্তি পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, দ্য ইন্সটিটিউসন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নেতা, বুয়েটের সাবেক মেধাবী ছাত্রনেতা ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মুখলেস তালুকদার।
বুধবার (৯ এপ্রিল) ইঞ্জিনিয়ার মুখলেস তালুকদার
এক শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন- প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের দেশের ভবিষ্যত, তোমাদের আগামী দিনের ভবিষ্যত তোমাদের শিক্ষা জীবনের একটি ধাপ এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল। তোমাদের উপর মহান রাব্বুল আলামিন মেধা বিকাশিত করে তোমাদের পরীক্ষায় উর্ত্তীণ হওয়ার জন্য সহায়ক হোক।
পরিশেষে মহান আল্লাহর কাছে সকল পরীক্ষার্থীদের সফলতা কামনা করেছেন শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মুখলেস তালুকদার।