তেরখাদায় জামায়াতের ইফতার মাহফিল,অংশ নিলেন বিভিন্ন দলের নেতারা

রাসেল আহমেদ,খুলনা

 

খুলনার তেরখাদা উপজেলায় জামায়াতে ইসলামী রবিবার বিকেলে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলার সরকারি ইখড়ি কাটেঙ্গা হাই স্কুল মাঠে।
উপজেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা শেখ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মু. নাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওসার আলী, সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও সুরা সদস্য অধ্যক্ষ ফ. ম. এনামুল হক এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইকরাম হোসেন জমাদ্দার, শরীফ নাইমুল হক, মোঃ বিল্লাল হোসেন, এবাদুল হক সিকদার, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম জাহেদী, হাফেজ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা এম এ হাফিজ, মাস্টার আক্তার ফারুক, মোঃ আব্দুস সালাম লিটন, মাওলানা এবাদুল ইসলাম, মাওলানা আবদুর রাকিব, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাস্টার আহসান হাবিব লুনা, শিবির সভাপতি মোঃ মিল্লাত হোসেন এবং ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর।

আলোচনা সভার শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়। এরপর উপস্থিত অতিথি ও স্থানীয়রা মিলিতভাবে ইফতার গ্রহণ করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ