নকলায় মামলার জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও হামলার চেষ্টা এবং ৩ লাখ টাকা চাঁদা দাবি

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

 

শেরপুরের নকলা উপজেলায় পূর্ব বিরোধের জেরে এক সাংবাদিককে হত্যার হুমকি ও হামলার চেষ্টার ও ৩ লাখ টাকা চাঁদা দা্ির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বেলায়েত হোসেন ওরফে বকুলসহ কয়েকজনের বিরুদ্ধে নকলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ (৫৫) উপজেলার ইশিবপুর গ্রামের বাসিন্দা। তিনি জানান, দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক বিষয় নিয়ে বিবাদীদের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। এ বিষয়ে এর আগেও নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, রোববার (৮ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে জাহাঙ্গীর হোসেন আহমেদ তার স্ত্রীসহ কয়েকজনকে নিয়ে নকলা থানাধীন লাভা পশ্চিম এলাকায় অবস্থিত তার ফলের বাগানে পরিচর্যার জন্য যান। এ সময় বেলায়েত হোসেন ওরফে বকুল গং লোহার শাবল ও বাঁশের লাঠি নিয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পূর্বের মামলা করার জেরে ক্ষিপ্ত হয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা সাংবাদিক জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রীকে মারধরের চেষ্টা করে।

এ সময় স্থানীয় লোকজন ও উপস্থিত সাক্ষীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং ফলের বাগানে যাওয়ার পারিবারিক রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জাহাঙ্গীর হোসেন আহমেদ বলেন, “বিবাদীরা অত্যন্ত উৎঙ্খল প্রকৃতির। তারা যে কোনো সময় আমার ও আমার পরিবারের ক্ষতি করতে পারে।” স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় তিনি থানায় অভিযোগ করেছেন বলে জানান।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এদিকে বিবাদী বেলায়েত হোসেন ওরফে বকুল গংদের সাথে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে এলাকাবাসী অভিযুক্তদের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ