
সোহেল রানা বাবু, বাগেরহাট
বিশিষ্ট ব্যক্তিদের সন্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আয়োজনে সিয়াম ও তাকওয়া শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ রবিবার বিকেলে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম, জামায়াতে ইসলামী বাগেরহাট শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, বিশিষ্ট আলেম এ দ্বীন মাওলানা আঃ মাবুদ,জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান প্রধান সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, এনসিপি বাগেরহাট জেলা আহবায়ক সৈয়দ এম মোর্শেদ সোহেল,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারন সম্পাদক হেদায়েত হোসাইন লিটন,
এছাড়াও বাগেরহাটে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন, জামায়াতের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাগেরহাটের সুধীজন ইফতার ও দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন।
ইফতারপূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।।