কৃষিজমি বিনষ্টকারীর তালিকা তৈরির নির্দেশ, অভিযান

সংবাদ প্রতিবেদন : ডেস্ক, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় কৃষিজমির উপরিভাগের উর্বর অংশ (টপসয়েল) রক্ষায় শনিবার (৭ মার্চ ২০২৬) দিবাগত রাত ১১টা ৩০ মিনিট থেকে রোববার (৮ মার্চ ২০২৬) রাত ২টা পর্যন্ত আকস্মিক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সরাসরি কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়নি।

​অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে এই ঝটিকা অভিযানের নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি বড় এস্কেভেটর দেখতে পায় অভিযানিক দল। ভারী এই যন্ত্রগুলো ওই মুহূর্তে স্থানান্তর করে নিয়ে আসা সম্ভব না হওয়ায় সেগুলো ঘটনাস্থলেই সম্পূর্ণ অকেজো করে দেওয়া হয়। পুরো কার্যক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সার্বিক নিরাপত্তা ও লজিস্টিক সহায়তা প্রদান করে আনসার বাহিনীর একটি বিশেষ দল।

​কৃষিজমির পরিবেশ ও উর্বরতা বিনষ্টকারী এই চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। যারা এই অবৈধ মাটি কাটার সঙ্গে সম্পৃক্ত, দ্রুততম সময়ের মধ্যে তাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে (ইউএলএও) আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ