জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও ।
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় রবীন্দ্র সংগীতে (গ্রুপ-ক) শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জনকারী স্রেয়া রায় কলি এখন প্রস্তুতি নিচ্ছে বিভাগীয় পর্যায়ের জন্য। বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এই কৃতী শিক্ষার্থীর সাফল্যে পুরো জেলায় বইছে আনন্দের ধারা।
জেলা পর্যায়ে বিচারকদের মুগ্ধ করে প্রথম স্থান অধিকার করার পর, এখন সবার নজর রংপুর বিভাগীয় প্রতিযোগিতার দিকে। বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা আশা করছেন, স্রেয়া তার গায়কী ও সুরের জাদুতে বিভাগীয় পর্যায়েও ঠাকুরগাঁও জেলার নাম উজ্জ্বল করবে।
বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্রেয়ার এই সাফল্যে তাকে বিশেষ সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, "স্রেয়া অত্যন্ত মেধাবী এবং সংগীতের প্রতি তার একাগ্রতা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, বিভাগীয় পর্যায় পেরিয়ে সে জাতীয় পর্যায়েও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।"
সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত রেওয়াজ চালিয়ে যাচ্ছে স্রেয়া। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা জেলাবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।