খুলনায় যাত্রীবাহী বাসে নারী যাত্রীর ব্যাগে ৫ বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার

রাসেল আহমেদ,খুলনা:

 

খুলনা মহানগরীর লবণচরা থানার নিজ খামার এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এক নারী যাত্রীর ব্যাগ থেকে ৫টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে খুলনা–সাতক্ষীরা মহাসড়কের নিজ খামার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক নারীর নাম সুরাইয়া পারভীন সুমি। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে একটি মাদকের চালান খুলনা হয়ে ঢাকায় নেওয়া হবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের সদস্যরা নিজ খামার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, অভিযানের সময় সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এলাকায় পৌঁছালে সেটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসে থাকা সুরাইয়া পারভীন সুমির গতিবিধি সন্দেহজনক মনে হলে তার শরীর ও ব্যাগ তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে ৫টি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলিসহ তাকে আটক করে লবণচরা থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিজ খামার এলাকায় যৌথ টহলের সময় প্রথমে দুই নারীর কাছ থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পরে আরেকটি গাড়িতে তল্লাশি চালিয়ে অন্য এক নারীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্র কোথা থেকে আনা হয়েছে এবং কার কাছে পৌঁছানোর কথা ছিল—তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ